সৌদি আরবের রিয়াদে ১১ নম্বর এক্সিট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অভি চন্দ্রা নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি বরিশাল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাত্র কয়েক মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরব এসেছিলেন অভি। বর্তমানে তার পরিবারকে এই দুঃসংবাদ পৌঁছানো সম্ভব হয়নি। পুলিশ তার ব্যবহৃত লাগেজ থেকে পাসপোর্ট উদ্ধার করেছে। পাসপোর্ট নম্বর বা ব্যক্তিগত মোবাইল নম্বর কাজ না করায় পরিচয় পুরোপুরি নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ এই ছবি বা নাম দেখে তাকে চিনতে পারেন, তবে নিম্নোক্ত নাম্বারে দ্রুত যোগাযোগ করুন।

জরুরি যোগাযোগ:

হোয়াটসঅ্যাপ: +966 57 639 7890 (রুম ম্যানেজার)