আজ ২৬শে অক্টোবর, সোমবার, কিশোরগঞ্জ শহরের শেরাটন হোটেলে যুব জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা যুব জমিয়তের আহ্বায়ক মুফতী আল-আমিন সাদীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতী আব্দুল আহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা যাকারিয়া আমিনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম জিহাদী, মাওলানা লাইসুদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাওহিদুর রহমান ফারুকী ও সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী মুকাররম হোসাইন আযিযী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইসহাক কামাল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মারুফ। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনের শেষ পর্যায়ে তিন বছর মেয়াদি ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।