চীফ রিপোর্টার আজিজুল হক
আজ (২৭ রমজান)কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জীবিকা মানবউন্নয়ন সংস্থা, কিশোরগঞ্জ সদর উপজেলা সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব মো: নাজমুল আলম-এর তত্ত্বাবধানে এবং লতিবাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উক্ত আয়োজনে লতিবাবাদ ইউনিয়নের প্রায় ২০০টিরও বেশি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পেয়ে সুবিধাভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন উদ্যোগকে এলাকাবাসী একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে সকলের প্রতি পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলা হয়—
“সবাইকে ঈদ মোবারক, আল্লাহ সহায় হউন।”




