আন্তর্জাতিক ডেস্ক

মালদ্বীপ সরকারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দেশটির বিচার বিভাগীয় প্রশাসনিক প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব আমজাদ মোস্তফা। তিনি বর্তমানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মালদ্বীপ শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতির মাধ্যমে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু আনুষ্ঠানিকভাবে জনাব আমজাদ মোস্তফাকে এই মর্যাদাপূর্ণ পদের দায়িত্বভার প্রদান করেন। তাঁর এই নিয়োগ মালদ্বীপের বিচার ব্যবস্থার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা ও শৃঙ্খলা নিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


এমন একটি সম্মানজনক ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে আসীন হওয়ায় জনাব আমজাদ মোস্তফাকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব জনাব মাওলানা মোঃ আবেদ আলী সাহেবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।