সামজাদ জসি
সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের ছায়া সঙ্গী বা সহকারী ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আব্দুর রহমান সানি একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন, উনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার ছোট ভাই। বুধবার ১৮ ফেব্রুয়ারী রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়।




