চীফ রিপোর্টার আজিজুল হক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কিশোরগঞ্জ–৩ (তারাইল–করিমগঞ্জ) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির (একাংশ) নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। সোমবার  সকালে তারাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ভাতিজা এ কে এস জামান (সম্রাট)। উল্লেখ্য, কিশোরগঞ্জ–৩ আসন থেকে অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এর আগে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচনী মাঠে তার সক্রিয় অংশগ্রহণ আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।