আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আজ রাত ১১ টায় গেজেট নোটিফিকেশন  হলো বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের।

কয়েকদিন আগে হয়েছে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যদেশ।

আগামী কয়েকদিনের মধ্যে হবে হিউম্যান রাইস কমিশন আইনের আরেকটি সংস্কার। ১ ডিসেম্বর রাত ১২টায় ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন আসিফ নজরুল।

তিনি ফেসবুক স্ট্যাটাসে আরো লিখেছেন বিচার বিভাগের সংস্কারের যে লক্ষ্য আমাদের ছিল, তা ৯০% সমাপ্ত হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন অধ্যাদেশের কাজ ও সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছি। পরের নির্বাচিত সরকারগুলো যদি আন্তরিকতার সাথে এসব আইন  বাস্তবায়নের কাজ অব্যাহত রাখে, তবে আগামীর বাংলাদেশ হবে অনেক বেশি মানবাধিকার  বান্ধব ও গনতন্ত্রিক।