চিফ, রিপোর্টার আজিজুল হক
ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম পবিত্র ঈদুল ফিতরের জামাত। শতবর্ষের ঐতিহ্য ধারণ করা এ ঈদগাহকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ঈদের জামাত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজক কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, মাঠের সার্বিক প্রস্তুতি, মুসল্লিদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা সূত্রে জানানো হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের আগেই মুসল্লিদের ঈদগাহ ময়দানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
