চীফ রিপোর্টার আজিজুল হক
নিজ ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি মোট ৯টি ব্যাংক হিসাবের তথ্য সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন এবং সম্পূর্ণ স্টেটমেন্টের সফট কপি সরবরাহ করেছেন বলে জানিয়েছেন।
নিজের নামে দুটি ব্যাংক হিসাব
🔹 ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
স্টেটমেন্ট পিরিয়ড: ১৯ মার্চ ২০২৪ – ৩ মার্চ ২০২৬
মোট জমা (ক্রেডিট): ৮৫,৮১,৯৬১ টাকা
মোট উত্তোলন (ডেবিট): ৭৬,০৩,৩৩৫ টাকা
বর্তমান স্থিতি: ৯,৭৮,৬২৬ টাকা
🔹 সোনালী ব্যাংক পিএলসি
হিসাব খোলার তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৫
স্টেটমেন্ট পিরিয়ড: ১৪ ডিসেম্বর ২০২৫ – ৩ মার্চ ২০২৬
মোট জমা: ১০,০০০ টাকা
মোট উত্তোলন: ৭০ টাকা
বর্তমান স্থিতি: ৯,৯৩০ টাকা
স্ত্রীর নামে একটি হিসাব
🔹 প্রাইম ব্যাংক পিএলসি
হিসাব খোলার তারিখ: ১ মে ২০২৫
স্টেটমেন্ট পিরিয়ড: ১ মে ২০২৫ – ৪ মার্চ ২০২৬
মোট জমা: ৫১৫ টাকা
মোট উত্তোলন: ২ টাকা
বর্তমান স্থিতি: ৬১৩ টাকা
পিতার নামে পাঁচটি হিসাব
(গত দেড় বছরের স্টেটমেন্ট অনুযায়ী, পূর্ববর্তী স্থিতির কারণে কিছু ক্ষেত্রে জমা-উত্তোলনের সাথে বর্তমান স্থিতির সামঞ্জস্য নাও থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।)
🔹 জনতা ব্যাংক পিএলসি
স্টেটমেন্ট পিরিয়ড: ১ জুলাই ২০২৪ – ৪ মার্চ ২০২৬
বর্তমান স্থিতি: ৫১,৯৯০ টাকা
ঋণ হিসাব (একই ব্যাংক)
মোট ঋণ গ্রহণ: ১০,০০,০০০ টাকা
মোট পরিশোধ: ৩,৭০,২৫৪ টাকা
বর্তমান দায়: ৬,২৯,৭৪৬ টাকা
🔹 রূপালী ব্যাংক পিএলসি
স্টেটমেন্ট পিরিয়ড: ১ জুলাই ২০২৪ – ১ মার্চ ২০২৬
মোট জমা: ১১,১৯,১৫৫ টাকা
মোট উত্তোলন: ২১,১০,১৯৬ টাকা
বর্তমান স্থিতি: ২৭,৬০২ টাকা
🔹 অগ্রণী ব্যাংক পিএলসি
স্টেটমেন্ট পিরিয়ড: ১ জুলাই ২০২৪ – ৪ মার্চ ২০২৬
মোট জমা: ৮,১২,৩৪৮ টাকা
মোট উত্তোলন: ৮,০৪,০৪২ টাকা
বর্তমান স্থিতি: ৬৬,১০৮ টাকা
🔹 এনআরবিসি ব্যাংক পিএলসি
হিসাবের নাম: ইসরাত এন্টারপ্রাইজ (ব্যবসায়িক হিসাব)
স্টেটমেন্ট পিরিয়ড: ১ জানুয়ারি ২০২৫ – ৪ মার্চ ২০২৬
মোট জমা: ৪,০২,০০৯ টাকা
মোট উত্তোলন: ১,১০৬ টাকা
বর্তমান স্থিতি: ৪,০০,৯০৩ টাকা
মায়ের নামে একটি হিসাব
🔹 রূপালী ব্যাংক পিএলসি
স্টেটমেন্ট পিরিয়ড: ১ জুলাই ২০২৪ – ৪ মার্চ ২০২৬
মোট জমা: ৯৪৮ টাকা
মোট উত্তোলন: ৭১৮ টাকা
বর্তমান স্থিতি: ২১,১৫৪ টাকা
সম্পূর্ণ স্টেটমেন্ট সাংবাদিকদের হাতে
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, উল্লিখিত ৯টি ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ স্টেটমেন্টের সফট কপি ইতোমধ্যে সাংবাদিকদের সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, জনমনে স্বচ্ছতা প্রতিষ্ঠা ও বিভ্রান্তি নিরসনের স্বার্থেই এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ধন্যবাদান্তে,
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
মুখপাত্র
জাতীয় নাগরিক পার্টি
