ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় ২৫ জন সংসদ সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত এ মন্ত্রিসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে নিম্নরূপ—
পূর্ণমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ; পরিকল্পনা
সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র
ইকবাল হাসান মাহমুদ টুকু — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক
এ জেড এম জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক; সমাজকল্যাণ
খলিলুর রহমান (টেকনোক্র্যাট) — পররাষ্ট্র
আবদুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ — ধর্ম বিষয়ক
মিজানুর রহমান মিনু — ভূমি
নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি
খন্দকার আবদুল মুক্তাদির — বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট
আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার
আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
আফরোজা খানম রিতা — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ
আসাদুল হাবীব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
মো. আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক
জাকারিয়া তাহের সুমন — গৃহায়ন ও গণপূর্ত
দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
আ ন ম এহসানুল হক মিলন — শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি; বিজ্ঞান ও প্রযুক্তি
শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; নৌ পরিবহন
নতুন মন্ত্রিসভায় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব এক ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি কয়েকজন টেকনোক্র্যাট মন্ত্রীও অন্তর্ভুক্ত হয়েছেন, যারা সংসদ সদস্য না হয়েও সংবিধান অনুযায়ী মন্ত্রিসভায় দায়িত্ব পালন করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অর্থনীতি, জ্বালানি, শিক্ষা ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়েই দায়িত্ব বণ্টন করা হয়েছে। এখন দেখার বিষয়, নতুন মন্ত্রিসভা তাদের ওপর অর্পিত দায়িত্ব কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে।
