নিজস্ব প্রতিবেদক | ঢাকা

২৫ ফেব্রুয়ারি, ২০২৬


বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পুলিশ প্রধানকে এই ব্যাজ পরানো হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের কাঁধে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর নেতৃত্ব দেবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে তিনি ও তাঁর বাহিনী নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।