বিশেষ, প্রতিবেদন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের মানবাধিকার বঞ্চিত মানুষসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। এই পবিত্র দিনে সমাজের অসহায়, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, মানবাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। ঈদের আনন্দ যেন সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন—তিনি যেন আমাদের সকলের ইবাদত কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে বয়ে আনেন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে,
মোঃ মোহাম্মদ নাজমুজ্জামান
সভাপতি
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা
আজিজুল হক
সাধারণ সম্পাদক
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা




