রবিউল মোল্লা বাগেরহাট মাল্টিমিডিয়া প্রতিনিধি। বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়নের উদ্যোগে এক নির্বাচনী কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলা আমির। তিনি বক্তব্যে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সচেতনভাবে ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। আয়োজকরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং নির্বাচনী বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এ মিছিল ও শোভাযাত্রার আয়োজন করা হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন