ভালুকায় ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে শুক্রবার বিকেলে ভালুকা পৌর সভার ২নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকার যাত্রী ছাউনির সাথে খোলা মাঠে ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ভালুকা উপজেলা শাখার আয়োজনে গ্যারেজ মালিক, পরিবহন ড্রাইবার, সিএনজি ও অটো টেম্পুর ড্রাইবারদের সাথে আলোচনা সভা ও মুড়ি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক আল হাকিমুল হাসান সুমন, গ্যারেজ মালিক সুজন মিয়া, সালাম মিয়া, ওয়াকশপের মালিক আব্দুল কাদির, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাত্তার ড্রাইবার, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন মিয়া, রিপন মিয়া, পরিবহন মালিক মোতাহার তালুকদার, মুমিন মিয়া, সাজাহান খান, আব্দুস সালাম সহ পরিবহন ড্রাইবার, সিএনজি ও অটো টেম্পুর ড্রাইবার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।