ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
অদ্য ৭-৩-২৬ রোজ শনিবার,কিশোরগঞ্জ শহরের রথখোলাস্থ স্যাফরন ডি লাইট বুফে রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠনের সিয়ামের ভূমিকা অনন্য। ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ ইসলামী শরিয়া কায়েম করার আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন প্রচলিত নির্বাচনী ফলাফলের ভিত্তিতে ইসলামী আন্দোলনকে আপাতদৃষ্টিতে ব্যার্থ মনে হলেও পীর সাহেব চরমোনাই এদেশের ইসলামী রাজনীতির স্বকীয়তা রক্ষা করেছেন। ভবিষ্যতে এর দীর্ঘ মেয়াদি ফলাফল দেশের জনগণের কাছে স্পষ্ট হবে। সুতরাং স্বদেশী বিদেশী সকল প্রকার শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে হলে
ইসলামী চেতনার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) শেখ এহতেশাম বিল্লাহ আজিজি,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)
খালিদ বিন আকবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি, হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদার, বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলার সদর, মাওলানা শফিকুল ইসলাম ফারুকী ও আন্দোলন জেলা সহ-সভাপতি, কে এম আনিসুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন জেলা থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
কিশোরগঞ্জে জেলা যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
