ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য জনাব তারেক রহমান, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ জনাব আব্দুর রহমান সানী কে উক্ত আসনের প্রতিনিধি নিয়োগ প্রদান করা হলো, এ সংক্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব আব্দুর রহমান সানিকে ঢাকা-১৭ আসনের প্রতিনিধি নিয়োগ প্রদান করায় ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবাবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।




