বিশেষ প্রতিবেদন ওসমান হাদী—তুমি মরণী তুমি রবে প্রতিটি। বাঙালি বিপ্লবী মানুষের অন্তরে, রবে প্রতিটি প্রতিবাদী কণ্ঠে, রবে প্রতিটি সংগ্রামী যুবকের শিরায় শিরায়। তুমি ছিলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অদম্য এক প্রাচীর। তুমি ছিলে জাতীয়তাবাদের পক্ষে আপসহীন এক সাহসী উচ্চারণ। শাসকের চোখরাঙানিকে উপেক্ষা করে তুমি বেছে নিয়েছিলে সত্যের পথ, ন্যায়ের পথ, সংগ্রামের পথ। তুমি ছিলে দামাল ছেলে—যার চোখে ছিল আগুন, কণ্ঠে ছিল বজ্র, আর হৃদয়ে ছিল দেশপ্রেমের অমোঘ শক্তি। তুমি ছিলে হাজারো যুবকের আইডল, তুমি ছিলে বিপ্লবীদের অনুপ্রেরণা, প্রতিবাদের প্রতীক।তোমার চিন্তা, তোমার চেতনা কোনো কবরের মাটিতে থেমে থাকবে না। তোমার আদর্শ বয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে—আগামী দিনের বিপ্লবী যুবকদের পথ দেখাবে তোমার সংগ্রামী জীবন। আজ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তোমার বিদায় হয়েছে—সে বিদায় ছিল না নীরব, সে বিদায় ছিল বজ্রধ্বনির মতো, শপথের মতো, অঙ্গীকারের মতো। মানুষের চোখের জল আর বুকভরা শ্রদ্ধায় প্রমাণ হয়েছে—তুমি কেবল একজন মানুষ ছিলে না, তুমি ছিলে একটি আন্দোলন। ওসমান হাদী, তুমি হাজার বছর বেঁচে থাকবে—বাঙালির হৃদয়ে,বাঙালির সংগ্রামে বাঙালির জাতীয়তাবাদী চেতনায়। তোমার নাম উচ্চারিত হবে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই থাকবে। ততদিন তুমি থাকবে—অমর, অদম্য, অপ্রতিরোধ্য। বল বীর বল উন্নত মমসির তোমার এই বজ্রকণ্ঠে একথা হাজার বছর বিপ্লবীদের চেতনার সুর হয়ে থাকবে লেখক, আজিজুল হক কলামিস্ট ও মানবাধিকার নেতা প্রকাশক ও সম্পাদক দৈনিক প্রবাহ