ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ সালাউদ্দিন খাঁন মুন্সী

চীফ রিপোর্টার আজিজুল হক
ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন খাঁন (মুন্সী) যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী ওলামা দল কিশোরগঞ্জ জেলা
এক শোকবার্তায় সালাউদ্দিন খাঁন (মুন্সী) বলেন, “ওসমান হাদী ছিলেন একজন সাহসী, প্রতিবাদী ও আদর্শনিষ্ঠ মানুষ। তাঁর অকাল মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, সমাজ ও দেশের জন্যও এক অপূরণীয় ক্ষতি।” তিনি বলেন, ওসমান হাদীর কর্ম ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, “আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাঁদের এই শোক সইবার শক্তি দান করেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তাঁর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানানো হচ্ছে।


