কিশোরগঞ্জে ছাত্র জমিয়ত বাংলাদেশ এর বিজয় র্যালি অনুষ্ঠিত
নতুন দৃষ্টিস্টাফ রিপোর্টার আঃ বাছির সাদী
আজ মঙ্গলবার সকাল ৮টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে বিজয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শাখার সভাপতি এস এম মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ খুরশিদীর সঞ্চালনায় " বিজয় র্যালি" অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী সাহেব।
এসময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্র জমিয়ত এর সাংগঠনিক সম্পাদক মোঃ তাওহীদ ইসলাম। নির্বাহী সদস্য আবুল হাসান, আবু রায়হান, মোবারক হোসাইন সহ ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।


