চিফ রিপোর্টার আজিজুল হককিশোরগঞ্জ জেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পুনরায় দলে ফিরে আসার সুযোগ পেলেন দলের পূর্বে শৃঙ্খলাভঙ্গজনিত কারণে বহিষ্কৃত বেশ কয়েকজন নেতা-কর্মী। আজ ৫ ডিসেম্বর, ২০২৫ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়—দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ক্ষতি করা বা দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করার কারণে বিগত সময়ে বিভিন্ন সময় বেশ কিছু নেতা ও কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছিল। তবে ওই সকল কর্মীরা সাম্প্রতিক সময়ে আনুষ্ঠানিকভাবে পুনর্বিবেচনার জন্য আবেদন করেন এবং নিজেদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে দলের নীতি-আদর্শ ও শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করেন।এই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তাদের প্রতি আস্থার ভিত্তিতে জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ বিষয়টি পর্যালোচনা করেন। পর্যালোচনায় সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্টদের ওপর থেকে শাস্তিমূলক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন বিএনপি সবসময়ই গণতান্ত্রিক চর্চা ও দলীয় ঐক্যকে গুরুত্ব দেয়। যারা ভুল বুঝতে পেরে সংশোধন হওয়ার অঙ্গীকার করে, দল তাদের সুযোগ দিতে বিশ্বাসী। দলে সবার জন্যই দরজা খোলা, যদি তারা দলের আদর্শে অবিচল থাকে।”তিনি আরও জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্ত দলকে আরও সুসংগঠিত করতে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিগুলোকে শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পুনর্বহাল হওয়া নেতাকর্মীরাও বলেছেন, তারা আগের চেয়ে বেশি উদ্যম ও নিষ্ঠা নিয়ে দলের জন্য কাজ করবেন।কিশোরগঞ্জ জেলা বিএনপির এই সিদ্ধান্তে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
কিশোরগঞ্জে জেলা বিএনপি'র বহিষ্কারাদেশ প্রত্যাহার বিপন্ন কর্মীদের দলে ফেরার ঘোষণা



