চীফ রিপোর্টার আজিজুল হক  কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে  কুলিয়ারচর থানার এসআই নঈমুল মুস্তাক-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কুলিয়ারচর থানাধীন দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ০৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কুলিয়ারচর থানার পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।