তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০:০০ ঘটিকায় কুষ্টিয়া মডেল থানার আয়োজনে এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আসন্ন নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। সভায় উপস্থিত হয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা। দুই প্রার্থীর উপস্থিতিতে সভায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় এবং তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) বলেন, "মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও যোগ করেন, "নির্বাচন যেন উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য পেশাদারিত্বের সাথে কাজ করবে। আমরা চাই সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।" সুশীল সমাজের অংশগ্রহণ ও মতামত সভায় কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানান এবং পুলিশের এই উন্মুক্ত আলোচনার উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া।জনাব ফয়সাল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া,জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কুষ্টিয়া মডেল থানা ও ইবি থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ সুপার সকলকে আস্বস্ত করেন যে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কুষ্টিয়া জেলা পুলিশ বদ্ধপরিকর। অতিথির বক্তব্যে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) বলেন, "মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও যোগ করেন, "নির্বাচন যেন উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য পেশাদারিত্বের সাথে কাজ করবে। আমরা চাই সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।" সভায় কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানান এবং পুলিশের এই উন্মুক্ত আলোচনার উদ্যোগকে সাধুবাদ জানান।