নিজস্ব প্রতিবেদক শেখ মাহতাব হোসেন, খুলনাশুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৫ইং  খুলনার রূপসায় এক পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে শিয়ালী পুলিশ ক্যাম্পে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন কনস্টেবল ফেরদৌস হোসেন (২৭)।নিহত ফেরদৌস যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তাঁর পুলিশ সদস্য নম্বর ছিল কনস্টেবল/ ১১৬৪।পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে ফেরদৌসকে ক্যাম্পে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতের দিকে ক্যাম্পের বাথরুমে সিলিংয়ের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন—খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সহকর্মী ও স্থানীয় পর্যায়ে শোকের ছায়া নেমে এসেছে। ফেরদৌস কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।