চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ-আল-ফারুক
নতুন দৃষ্টি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি। আঃকরিম
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া–পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আব্দুল্লাহ-আল-ফারুক।
জানা যায়, ২১ ডিসেম্বর (রবিবার) রাত আনুমানিক ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী লামার পাড়া এলাকার বাসিন্দা মোক্তার আহমেদ–এর বসতবাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারের বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার খবর পেয়ে ২২ ডিসেম্বর (সোমবার) বিকেলে জননেতা আব্দুল্লাহ-আল-ফারুক দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান। তিনি অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়িটি পরিদর্শন করেন এবং মোক্তার আহমদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই দুঃসময়ে সর্বাত্মকভাবে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণের কথাও বলেন।
পরিদর্শনকালে তার সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডের পর স্বল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় স্থানীয়রা জননেতা আব্দুল্লাহ-আল-ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


