কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের গর্বিত সন্তান, বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) পদে পদোন্নতি পেয়েছেন।   আজ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে তাঁর কাঁধে ডিআইজি র‌্যাংকের ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের আইজিপি ডা. বাহারুল আলম।   দীর্ঘ পেশাগত জীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে আসা আব্দুল্লাহ আল মামুনের এই অর্জনে তাড়াইলবাসীসহ কিশোরগঞ্জ জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।   গোল্ডেন কিশোরগঞ্জ–এর পক্ষ থেকে নবনিযুক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মামুনকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর ভবিষ্যৎ কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক—এ কামনাই করেছেন শুভানুধ্যায়ীরা।