দেশজুড়ে স্বপ্নসারথীদের খুঁজছে ‘নব দিগন্তের স্পর্শ’, ৬৪ জেলায় কমিটি গঠনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী | নাঈম ইসলাম
নীলফামারী: "আমরা খুঁজছি আগামী দিনের স্বপ্নসারথী"—এই স্লোগানকে সামনে রেখে একঝাঁক দেশপ্রেমিক ও উদ্যমী ছাত্র-ছাত্রীদের নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে অরাজনৈতিক ছাত্র সংগঠন ‘নব দিগন্তের স্পর্শ’ (Student Organization of Bangladesh)। সংগঠনের পরিধি দেশজুড়ে বিস্তৃত করতে এবার ৬৪ জেলায় জেলা আহ্বায়ক কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনটির প্রাথমিক লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে—শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, আর্তমানবতার সেবা, পরিবেশ উন্নয়ন এবং ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ। বিশেষ করে দেশের মেধাবী ছাত্রসমাজকে একটি প্ল্যাটফর্মে এনে মানবিক ও সমাজ সংস্কারমূলক কাজে নিয়োজিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সমন্বয়ক পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে ৬৪ জেলায় ৫ থেকে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলো নিজ নিজ জেলায় সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রণয়ন এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।
আগ্রহী প্রার্থীদের জন্য ইতোমধ্যে একটি আধুনিক 'সদস্য সংগ্রহ ফরম-২০২৫'
[https://1drv.ms/w/c/9B02B4DE78DE8D0F/IQBWLNn5ePX_S4RqUFfMYl8NAX71osUeEBLohNmvrTlkkBw?e=EqhXwJ]
উন্মুক্ত করা হয়েছে। যে সকল ছাত্র-ছাত্রী স্বেচ্ছাসেবী হিসেবে সমাজ বদলে কাজ করতে আগ্রহী, তারা প্রয়োজনীয় নথিপত্রসহ (স্টুডেন্ট আইডি কার্ড, ছবি ও জন্ম নিবন্ধন/এনআইডি) এই ফরম পূরণ করে[https://facebook.com/groups/1304294508121452/] যুক্ত হতে পারবেন।
এ প্রসঙ্গে নীলফামারী জেলা থেকে সংগঠনের আহ্বায়ক নাঈম ইসলাম বলেন, "আমরা চাই ছাত্রসমাজ শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক। ৬৪ জেলায় আমাদের এই প্রতিনিধি নিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় নেটওয়ার্ক তৈরি হবে, যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রতিটি জেলা কমিটি অনুমোদনের পর তাদের আনুষ্ঠানিক নিয়োগপত্র ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। আগ্রহী ছাত্র-ছাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রীয় সেলের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


