প্রধান প্রতিবেদক, আজিজুল হক।

আজ মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি ও বাংলাদেশ Human Rights and Press Society–এর কেন্দ্রীয় উপদেষ্টা জনাব ফজলে করিম মোঃ নাজমুজ্জামান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)–এর কেন্দ্রীয় মেরামত কারখানা পরিদর্শন করেছেন।   আজ দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে অবস্থিত বিআরটিসির কেন্দ্রীয় মেরামত কারখানা ও সংশ্লিষ্ট অফিসসমূহ তারা ঘুরে দেখেন। এ সময় কারখানার সার্বিক কার্যক্রম, যানবাহন মেরামত ব্যবস্থা, জনবল ও দাপ্তরিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।   পরিদর্শনকালে মানবাধিকার নেতৃবৃন্দ সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা এবং জনসেবা আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও সেবার মান উন্নয়নে নিয়মিত মনিটরিং ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।   বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের পরিদর্শনকে স্বাগত জানান এবং কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে মানবাধিকার ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।