শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সেদিন যেমন সারাদেশের বাঙালি জেগে উঠেছিল

কাজী এনামুল ইসলাম, তালা (সাতক্ষীরা) উপজেলা প্রতিনিধি
স্বাধীন বাংলার মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি মরহুম শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে দলে গড়ে উঠুক নাগরিক, ভরে উঠুক প্রতিটি পরিবার, গড়ে উঠুক আমার সোনার বাংলা । স্বাধীনতা বিরোধী আর দেশী- বিদেশীদের চক্রান্তকারীদের হাতে শহীদ হন মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। কিন্তু তার রেখে যাওয়া আদর্শ কে কেউ শহীদ করতে পারেন নি। স্বাধীনতার বহুবছর পার হলেও আমাদের দেশের জন্য তার রেখে যাওয়া আদর্শ, বর্তমান প্রজন্মরা অনুসরণ, অনুকরণ করে দেশকে নিয়ে যাবে উন্নতির চরম শিখরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সেদিন যেমন সারাদেশের বাঙালি জেগে উঠেছিল, তেমনি তারই রেখে যাওয়া সন্তান তারেক রহমানের হাত ধরে বাঙালি জাতি বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে, বাংলাদেশ কে সঠিক পথে নিয়ে যাবে, সঠিক কান্ডারী খুঁজে পেয়েছে সমগ্র বাঙালি জাতি। এদেশের আপামর জনগণকে তিনি মনে প্রানে ভালোবাসার কারণে এবং দেশের উন্নয়নের জন্য ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছিল এই অবিসংবাদিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাহসী নেতা শহীদ জিয়াউর রহমানকে। তার শূন্যস্থান পূরণ করেছিলেন তার সুযোগ্য স্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান তিনি অসুস্থ্য থাকায় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের দেখানো পথে চলবো আমরা সারা জাতি ইনশাআল্লাহ । তাতেই সম্মানিত হবেন এই বাংলার ইতিহাস সিপাহসালার।


