চীফ রিপোর্টার। আজিজুল হক শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শিমুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা’র উপ পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মোঃ নূরুল ইসলাম। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং হিসাব ও নিরীক্ষা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং শৃঙ্খলাপূর্ণ শিক্ষা পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। উক্ত পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব ডাঃ মাসুদ রানা ভূঁইয়া, নতুন দৃষ্টির সিনিয়র রিপোর্টার, ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি জনাব, ফজলে করিম মোহাম্মদ নাজমুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মিলন মোল্লা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাজাহান সাহেব, প্রধান শিক্ষক জানাবা নাদিরা বেগম, সহকারী শিক্ষক রেজাউল হক সোহাগসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরিদর্শন শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।