বিশেষ প্রতিবেদক: চীফ রিপোর্টার আজিজুল হক 

বাংলাদেশের রাজনীতিতে নতুন জোটভিত্তিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য পদ এবং জাতীয় পার্টির খণ্ডিত অংশের নির্বাহী চেয়ারম্যান এডভোকেট মুজিবুল হক (চুন্নু) আবারও নির্বাচনমুখী হচ্ছেন। তবে এবারের নির্বাচনী পথচলায় পরিবর্তন এসেছে দলীয় প্রতীক ও রাজনৈতিক পরিচয়ের কাঠামোতে।চুন্নু এবার মাঠে নামছেন সাইকেল প্রতীক নিয়ে, যা এসেছে জাতীয় পার্টি (জেপি) থেকে। মূল জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের আইনগত অধিকার বর্তমান কেন্দ্রীয় নেতৃত্বের হাতে থাকায় চুন্নুর অংশ নির্বাচনী প্রতীক হিসেবে সাইকেলকেই গ্রহণ করেছে। জোটের জন্ম: বড় রাজনৈতিক সমীকরণ- সোমবার ৮ই ডিসেম্বর ২০২৫ ইংরেজি রাজধানীর গুলশান ১ এ আয়োজিত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ১৮ দলীয় নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট( এনডিএফ) আত্মপ্রকাশ জোটের কাঠামো নজরকাড়া দায়িত্ব নাম প্রধান উপদেষ্টা  আনোয়ার হোসেন মঞ্জু সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ নির্বাহী চেয়ারম্যান এডভোকেট মুজিবুল হক (চুন্নু) মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার সমন্বয়ক গোলাম সারোয়ার (জনতা পার্টি বাংলাদেশ) জোটভুক্ত ১৮ দল: ছোট দল না নতুন শক্তি-।  এনডিএফের শরিক দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টির একাংশ ছাড়াও তৃণমূল বিএনপি, জাসদ (শাহজাহান সিরাজ), বাংলাদেশ মুসলিম লীগ, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণফ্রন্টসহ মোট ১৮টি রাজনৈতিক দল। এর মধ্যে ৬টি দলের নির্বাচন কমিশনে নিবন্ধন রয়েছে, যা জোটটিকে কেবল প্রাসঙ্গিকই নয় — বরং নির্বাচনী প্রতীকের সমীকরণেও শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে। সাইকেলে কেন ফিরছেন চুন্নু- । চুন্নুর রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা থাকা সত্ত্বেও লাঙ্গল প্রতীক হারানোর সুবিধা-অসুবিধা এখন রাজনৈতিক আলোচনায়। আইনগত জটিলতার কারণে লাঙ্গল ফিরিয়ে আনা সম্ভব না হওয়ায় সাইকেলই এখন চুন্নুর রাজনৈতিক পরিচয়।   বিশ্লেষকদের মতে—প্রতীক বদল ভোটার মানসিকতায় প্রভাব ফেলতে পারে, তবে শক্ত মাঠ-সংগঠন থাকলে প্রতীক বড় বাধা নাও হতে পারে।” কিশোরগঞ্জ-৩: জমে উঠছে রাজনৈতিক উত্তাপ। এই আসনটি অতীতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক ক্ষেত্র হিসেবেই পরিচিত। এবারও চিত্র ভিন্ন নয়। শাসক দল, বিরোধী দল ও নবগঠিত জোট— তিন ফ্রন্ট থেকেই সমান তাপমাত্রা তৈরি হচ্ছে। চুন্নুর সক্রিয় প্রত্যাবর্তন আসনটিতে তিনকোণা নয় বরং বহু-কোণা নির্বাচনী প্রতিযোগিতা তৈরি করবে— এমন মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। চুন্নুর বার্তা: জবাবদিহি ও গণতন্ত্র সংবাদ সম্মেলনে তিনি বলেন—আমরা জনগণের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নেমেছি। সাইকেলই হবে পরিবর্তনের প্রতীক।”    কথিত আছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়ার জন্য ১৪/১৮ এবং ২০২৪ এর নির্বাচনে অংশগ্রহণ করেন তার নেতৃত্বে জাতীয় পার্টি ৫ই আগস্ট ২০২৪ এরপরে তার নামে এলাকায় একাধিক মামলা রয়েছে এখন পর্যন্ত তিনি এলাকায় আসেন নি বিশ্লেষণ: সুযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা ক্ষেত্র সম্ভাবনা ঝুঁকি জোট রাজনীতি ভোট ব্যাংক বিস্তার অভ্যন্তরীণ মতবিরোধ প্রতীক পরিবর্তন নতুন রাজনৈতিক পরিচয় ব্র্যান্ড পরিচয়ে বিভ্রান্তি এলাকার প্রভাব পুরোনো ব্যক্তিগত ভোট নতুন প্রতিদ্বন্দ্বিতার চাপে গতি হারান-শেষ কথা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছোট দলগুলোর জোটভিত্তিক পুনর্বিন্যাস এখন বাস্তবতা। চুন্নু ও সাইকেল প্রতীক সেই রূপান্তরের পরীক্ষিত দৃশ্য। সবকিছু মিলিয়ে বলা যায়—কিশোরগঞ্জ রাজনীতিতে চুন্নুর প্রত্যাবর্তন কেবল নির্বাচনী প্রচারণা নয় — এটি রাজনৈতিক পুনর্গঠন, শ্রেণিবিন্যাস ও ক্ষমতার নতুন অধ্যায়।