চীফ, রিপোর্টার আজিজুল হক আজ এশিয়া মহাদেশের বৃহত্তর মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট বিচারপতি, মানবাধিকার সংগ্রামের অগ্রদূত ও সমাজচিন্তক বিচারপতি আব্দুস সালাম–এর   মৃত্যুবার্ষিকী। দেশব্যাপী নানা আয়োজনে তাঁকে স্মরণ করা হবে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে। মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক সংশোধনমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল অনন্য ও পথিকৃৎমূলক। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃত্বে তিনি মানবাধিকার সচেতনতা, আইনি সহায়তা এবং আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে বাংলাদেশকে দৃঢ়ভাবে তুলে ধরেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশসহ বিভিন্ন দেশে সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা, স্মারক প্রকাশনা এবং মানবাধিকার সচেতনতা কর্মসূচি পালন করা হতে পারে বিচারপতি আব্দুস সালাম ছিলেন নৈতিকতার দৃষ্টান্ত। সুবিচার প্রতিষ্ঠা এবং মানবতার কল্যাণে তাঁর জীবনব্যাপী সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। তাঁর মৃত্যু মানবাধিকার আন্দোলনের ইতিহাসে এক গভীর শূন্যতার সৃষ্টি করলেও তাঁর কর্ম, নীতি, মূল্যবোধ ও দূরদর্শী চিন্তা আজও সংগঠন ও মানবাধিকারকর্মীদের প্রেরণা যোগিয়েন পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁকে জানাই গভীর শ্রদ্ধা, দোয়া এবং চিরন্তন ভালোবাসা।