"বিনম্র শ্রদ্ধা ও রক্তিম শুভেচ্ছা"

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা। শ্রদ্ধা জানাই স্বাধীনতার মহান স্থপতি ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের। আজকের এই ঐতিহাসিক দিনে আমি ১৪নং রাজাগাঁও ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের লক্ষ্য হোক একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়া। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, এই হোক আজকের অঙ্গীকার। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।


শুভেচ্ছান্তে,

মোঃ আহসান হাবিব (মাস্টার)

সিনিয়র সহকারী শিক্ষক, আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়।

​প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, রুহিয়া থানা বিএনপি।

সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি, ১৪নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপি।