মোহাম্মদ সেলিম
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষিত, সামাজিক, মানবিক এবং আধুনিক চিন্তাধারার নেতৃত্বের কোনো বিকল্প নেই। সময়ের চাহিদা অনুযায়ী সঠিক দিকনির্দেশনা ও স্বচ্ছ নেতৃত্বই পারে আমাদের সমাজকে এগিয়ে নিতে।
এই অগ্রযাত্রা সম্ভব পরিশ্রমী ও উদ্যমী তরুণ প্রজন্মের হাত ধরে, সময় এখন তরুন তূর্কীদের, আর সেই পথচলাকে আরও সুদৃঢ় ও পরিপূর্ণ করবে প্রবীণ অভিজ্ঞদের প্রজ্ঞা ও অভিজ্ঞতা।
তরুণদের শক্তি এবং প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়েই একটি উন্নত, সুন্দর ও আদর্শ সিংগারবিল ইউনিয়ন গড়ে উঠবে এটাই সাধারণ মানুষের আশা।



