ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় উৎসবমুখর পরিবেশে রুহিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রুহিয়া ডাকবাংলো হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুহিয়া রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মোঃ আলালা হোসেন আকাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মো. সাইফুল্লাহ এবং রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান রিপন, ১৪নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী, রুহিয়া থানা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম ও বর্তমান সাধারণ সম্পাদক আপেল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। রুহিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রুহিয়ায় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত



