বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় কুষ্টিয়ার দৌলতপুরে উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার ভোরের সূর্য ওঠার পরপরই লাল-সবুজের চেতনায় মুখরিত হয়ে ওঠে দৌলতপুর উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণ। দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন: "স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন, আমাদের অহংকার। এই স্বাধীনতাকে অর্থবহ করতে এবং শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন কেবল আনুষ্ঠানিকতায় নয়, বরং শহীদদের আদর্শকে হৃদয়ে ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের শপথ।

অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিটি দেশপ্রেমের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।