ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি
মো:খুরশেদুল হক
:কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আর্জিনা বেগম (৫০) ও জোবেদা বেগম (৬৫) নামের নারীকে হত্যার চেষ্টা অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত শনিবার ,২১/০২/২০২৬ সকাল ৯ ঘটিকায় উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর মেম্বারটারি গ্রামে এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানার এএসআই রাজু আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
আহত আর্জিনা বেগম (৫০) উত্তর অনন্তপুর মেম্বারটারি গ্রামের সাইফুর রহমানের স্ত্রী আজিজুর রহমানের মেয়ে । তিনি সংকটাপন্ন অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন। আর্জিনা বেগমের ভাতিজা ফরমাইন বলেন, প্রতিবেশী সোহরাব আলী, সাইফুর রহমান আব্দুস সালাম পিতা সেকেন্দার আলী সঙ্গে তাদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গত শনিবার সকালে তিনি ওই জমিতে সরিষা শুকাইতে দেয় সোহরাব এসে বাধা দেন এবং সরিষায় আগুন ধরিয়ে দেন। আব্দুস সালামের হাতে থাকা কোদাল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন
আর্জিনার ডাক-চিৎকারে তার মা জোবেদা বেগম ঘটনাস্থলে গেলে সোহরাবালি ও তার ভাই সাইফুর রহমান তার মা জুবেদা বেগমকে এলোপাতাড়ি মারপিট শুরু করে।আর্জিনা বেগম ও জোবেদা বেগমের আত্মচিৎকারে এলাকাবাসী এসে তাদের কে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ফুলবাড়ী থানার কর্তব্যরত এএসআই রাজু আহমেদ বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহতের স্বজনরা থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে বিস্তারিত জানার পর অভিযোগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



