বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ১৬ মার্চ রোজ সোমবার, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়ন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ও চর ইসলামপুর ইউনিয়নের বোয়ালিয়া খাল পুনঃখনন শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তব্যে জোনায়েদ সাকি বলেন,

“দেশের নদী-নালা ও খালগুলোকে খনন ও পুনঃখনন করা এখন সময়ের প্রয়োজন। এটি বন্যা নিরোধে সহায়ক হবে এবং কৃষি ও স্থানীয় জনগণের জীবিকা উন্নত করবে। আমাদের সরকার এই উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করছে, এবং স্থানীয় জনগণও এতে অংশগ্রহণ করবে।”

অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে খাল খননের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও নির্দেশনা প্রদান ক

রা হয়।