গতকাল রোজ সোমবার এক সভায় সুশীল সমাজ, উপজেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও সিএনজি শ্রমিক নেতা সহ সবাই সম্মিলিত ভাবে চম্পকনগর টু ব্রাহ্মণবাড়িয়া শিমরাইলকান্দি ব্রীজ পর্যন্ত সিএনজির ৪০ টাকা ভাড়া নির্ধারিত করা হয়।
উক্ত সভায় উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে সিএনজির সিরিয়াল নিয়ন্ত্রণ করা হবে। চম্পকনগর সিএনজি স্ট্যান্ড হতে শিমরাইলকান্দি ব্রীজ পর্যন্ত জনপ্রতি ৪০/-(চল্লিশ) টাকা ভাড়া নির্ধারণ করা হলো। এই ভাড়া অদ্য ১০ মার্চ ২০২৬ হতে কার্যকর হবে এছাড়া ও উভয় পক্ষ অর্থাৎ টুকচানপুর সিএনজি স্ট্যান্ড ও চম্পকনগর সিএনজি স্ট্যান্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর মহোদয়ের অফিস কক্ষে সর্বসম্মতিক্রমে চম্পকনগরে একটি সি এনজি স্ট্যান্ড স্থাপিত হবে।



