পাবনার ফরিদপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পাবনা-৩ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ আলী আছগার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং দমন, বাজার মনিটরিং এবং জননিরাপত্তা জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য জনাব মুহাম্মদ আলী আছগার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন এবং জনগণের জানমাল রক্ষায় আরও তৎপর হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত সমন্বয় সভা ও তদারকি কার্যক্রম জোরদার করার কথা জানান।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।