কবিতার নাম: শীতার্তের আরজিলেখক: আজিজুল হক  উত্তুরে বায় হিমেল হাওয়ায় কাঁপছে সারা দেশ,কুয়াশাতে মুখ ঢেকেছে সোনার বাংলাদেশ।বিত্তবানরা লেপ-কম্বলে কাটায় সুখের রাত,ফুটপাথে ওই জীর্ণ দেহে জোটে না তো ভাত।কনকনে এই শীতে কারো নেই যে গরম জামা,শীতে কাঁপে বৃদ্ধ দাদু, কাঁপে ছোট মামা।ওরা তো সব আমার স্বজন, মানুষ একই ভাই,বিপদকালে ওদের পাশে দাঁড়ানো তো চাই।এসো সবাই হাত বাড়িয়ে মুছি চোখের জল,ভালোবাসায় গড়ব মোরা সুখের ধরাতল।একটি কাপড় দিলে যদি বাঁচে কারো প্রাণ,আল্লাহ খুশি, ধন্য হবে তোমার আমার দান।