সামজাদ জসি। সিনিয়র স্টাফ রিপোর্টার।   ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা পুলিশ আজ ১২/০১/২০২৬ ইং তারিখ সকাল ১০:১৫ মিনিটের সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারীকে আটক করে গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা পোষ্ট- সাচনা আলীপুর গ্রামের মোঃ নিয়ামত আলীর ছেলে মিজানুর রহমান (৩৩) অপর জন হলো মোঃ মনির উদ্দিনের ছেলে মোঃ আরজু আলম (৩৪)। পুলিশ জানায় উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক তালিকা মূলে জব্দ করা হয় এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা করা হয়েছে।