আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত জিরার ট্রাকসহ ০২ জন গ্রেফতার

সামজাদ জসি,সিনিয়র স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা হতে ০১ টি ট্রাক গাড়ি আটক করে ১৩ জানুয়ারী রাত আনুমানিক ১:০০ টা থেকে ০১:১৫ মিনিটের সময়ে আটক করে এ সময় ট্রাকটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ভারতীয় ২৪৬০ কেজি জিরা উদ্ধার সহ ০২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি ট্রাক গাড়িসহ ০২ জনকে আটক করে তারা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ক্ষিরপাড়া গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ বাদল শেখ (৫৫) অপর জন হলেন গাজীপুর জেলার কাপাসিয়া থানার কেন্দুয়াব গ্রামের বাসিন্দা মোবারক হোসেন মাসুকের ছেলে মোঃ মেহেদী হাসান (১৯)।
উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক তালিকা করে জব্দ করা হয় এবং এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।



