রিপোর্টার, সাইফুল ইসলাম আজ ভোরে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের অসাধারণ সংগঠক বেগম খালেদা জিয়া প্রয়াণ করেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। তার অন্তিক নিশ্বাস শেষ হয় ভোর ৬টায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক স্মরণীয় ও অপ্রতিদ্বন্দ্বী নেতা ছিলেন, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ পরিচালনা করেছেন এবং অসংখ্য মানুষের আস্থা ও বিশ্বাস জয়ের লক্ষ্যে সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে আমি গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি। একজন মহান নেত্রী ও দেশনেত্রীর অবর্তমান বাংলাদেশের জনমানসে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তাঁর স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের কল্যাণে নিবেদিত মনোভাব আমাদের হৃদয়ে চিরস্থায়ীভাবে স্মরণীয় হয়ে থাকবে। এই শোকাবহ সময়ে আমি মরহুমার আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ও সহমর্মিতা কামনা করি। আল্লাহ তায়ালার কাছে তার আত্মার মাগফিরাত ও যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস নাজিল করেন, সেই দোয়া করি। শোকসন্তপ্ত ফজলে করিম মোঃ নাজমুজজামান সার্ক মানবাধিকার ফাউন্ডেশন,কিশোরগঞ্জ জেলা