করিমগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি করিমগঞ্জ থেকে
করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে আজ নতুন বছরের প্রথম মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা আক্তার, এবং উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার ও নির্বাচনী নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মোঃ কবির হোসেন এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন।
সভায় বক্তব্য প্রদান কালে মোঃ রুহুল আমিন উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে করিমগঞ্জ ও তাড়াইল এলাকার মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেফতার করা জরুরি। তিনি আরও বলেন, অনেক ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তা ভেঙে পড়েছে; এই রাস্তা সংস্কার বা মেরামত না করলে প্রশাসনের যানবাহন পৌঁছাতে পারবে না এবং ভোটকেন্দ্রে অনিয়মের সম্ভাবনা থেকে যাবে। পাশাপাশি, নৌপথে যাতায়াতের জন্য স্পিডবোট ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।
মোঃ রুহুল আমিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সমাজে ন্যায়বিচার ও আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।



