করিমগঞ্জে ধানের শীষের পক্ষে জনসমুদ্র ড. এম ওসমান ফারুকের শেষ নির্বাচনী জনসভায় ভোটের জাগরণ

চীফ রিপোর্টার আজিজুল হক
আজ সোমবার বিকেলে করিমগঞ্জ কলেজের সামনে মাঠে কিশোরগঞ্জ–করিমগঞ্জ–তাড়াইল আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের শেষ নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হন। পুরো মাঠ ও আশপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। নেতৃবৃন্দের মতে, এটি করিমগঞ্জের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বৃহৎ ও তাৎপর্যপূর্ণ নির্বাচনী সমাবেশ।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম ওসমান ফারুক বলেন,
“এই জনসমাগম প্রমাণ করে করিমগঞ্জ–তাড়াইলের মানুষ ধানের শীষের পক্ষেই ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই এবং ধানের শীষেই এলাকার উন্নয়ন নিশ্চিত হবে।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা বলেন,
“এই নির্বাচনে জনগণের একমাত্র দায়িত্ব হলো ধানের শীষে ভোট দিয়ে ড. এম ওসমান ফারুককে বিজয়ী করা।”
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোঃ গাউস বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিটি ভোট ধানের শীষে দিতে হবে।”
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আশফাক বলেন,
“করিমগঞ্জের উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানাই।
জেলা বিএনপির সাবেক ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও সাবেক করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি সুমন বলেন,
“তরুণ সমাজ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। তরুণ ভোটেই ড. ফারুক স্যারের বিজয় নিশ্চিত হবে।”
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এহেসান আহসান সোহেল বলেন,
“দেশের স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের মুখে। এই অবস্থা থেকে মুক্তি পেতে ধানের শীষে ভোট দিয়ে ড. এম ওসমান ফারুককে নির্বাচিত করতে হবে।”
উপজেলা ও পৌর বিএনপি নেতারা
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল বলেন,
“উপজেলার প্রতিটি ইউনিট থেকে সর্বোচ্চ ভোট ধানের শীষে দেওয়ার জন্য আমরা প্রস্তুত।”
সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদার বলেন,
“এই নির্বাচনে প্রতিটি কর্মী ভোট পাহারা দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”
পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল ও সাধারণ সম্পাদক হাজী হারুন সরকার বলেন,
“পৌর এলাকার ভোটাররা ধানের শীষের পক্ষেই রায় দিতে প্রস্তুত।
সমাবেশটি সঞ্চালনা করেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন খান পল্টু।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত একটি শান্তিপূর্ণ গণমিছিল করিমগঞ্জ কলেজ মাঠসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



