করিমগঞ্জ উপজেলায় ড. এম ওসমান ফারুকের নির্বাচনী প্রচারণা কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার এইচ, এম, তানভীর আহমেদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম ওসমান ফারুকের নির্বাচনী প্রচারণার বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। করিমগঞ্জ উপজেলা শাখা বিএনপি কর্তৃক প্রকাশিত এই কর্মসূচিতে আগামী ২৫ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকের ঘোষণা দেওয়া হয়।
ইউনিয়ন ভিত্তিক বিস্তারিত কর্মসূচি:
১. কাদিরজঙ্গল: ২৫/০১/২০২৬ (রবিবার) সকাল ১১টা থেকে পিটুইয়া বাজার, মলাই ফকির বাজার, দেওয়ানগঞ্জ বাজার, সাতরপুর বাজার, গাংগাইল বাজার গণসংযোগ এবং বিকাল ৩টায় ধিরাচর বাজারে উঠান বৈঠক।
২. জয়কা: ২৭/০১/২০২৬ (মঙ্গলবার) সকাল ১১টা থেকে সাদখালী মোড়, বালিয়া মোড় ও কান্দাইল গণসংযোগ এবং বিকাল ৩টায় নানশ্রী মোদক বাজারে উঠান বৈঠক।
৩. দেহুন্দা ও কিরাটন: ২৯/০১/২০২৬ (বৃহস্পতিবার) দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে স্থান ও সময় নির্ধারিত হবে।
৪. গুণধর: ৩১/০১/২০২৬ (শনিবার) সকাল ১১টা থেকে গুণধর বাজার ও পানাহার বাজার গণসংযোগ এবং বিকাল ৩টায় খয়রত মোড় ও মরিচখালী বাজারে গণসংযোগ।
৫. নিয়ামতপুর / সুতারপাড়া: ০২/০২/২০২৬ (সোমবার) নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে কর্মসূচি পালন করা হবে।
৬. বারঘরিয়া / কিরাটন: ০৪/০২/২০২৬ (বুধবার) নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে স্থান ও সময় নির্ধারণ করা হবে।
৭. নোয়াবাদ: ০৬/০২/২০২৬ (শুক্রবার) সকাল ১১টা থেকে কামড়ী মোড়, বোর্ড বাজার, সাদখালী মোড়, বালিয়া বাড়ী ও ফাউতসা বাজারে গণসংযোগ এবং বিকাল ৩টায় দরগাবিটা বাজারে উঠান বৈঠক।
৮. জাফরাবাদ: ০৭/০২/২০২৬ (শনিবার) সকাল ১১টা থেকে জাসপা বাড়ী মোড়, আব্দুল হামিদ মেডিকেল কলেজ সামনে এবং আমলীতলা বাজারে গণসংযোগ। বিকাল ৩টায় শিমুলতলা বাজারে উঠান বৈঠক।
৯. গুজাদিয়া: ০৮/০২/২০২৬ (রবিবার) সকাল ১১টা থেকে গুজাদিয়া বাজারে গণসংযোগ এবং বিকাল ৩টায় আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠক।
১০. করিমগঞ্জ পৌরসভা: ০৯/০২/২০২৬ (সোমবার) বিকাল ৩টায় করিমগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রতিটি প্রান্তে ভোটারদের কাছে ড. এম ওসমান ফারুকের বার্তা পৌঁছে দেওয়া হবে।



