- কারাগারে থাকা প্রায় ৭০ হাজার বন্দিকে অপরাধ জগত থেকে দূরে রাখা এবং তাদের মানসিক সংশোধনের উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় যে বিষয়গুলোর ওপর জোর দেওয়া হচ্ছে:
- কারাগারের ওয়ার্ডে ওয়ার্ডে নামাজের ব্যবস্থা করা।
- ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে বন্দিদের জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা।
- নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক বই ও জায়নামাজ সরবরাহ করা।
কারাবন্দিদের নৈতিক উন্নয়নে ১৩ হাজার ধর্মীয় বই ও সামগ্রী হস্তান্তর

সিনিয়র রিপোর্টার ফজলে করিম মোহাম্মদ নাজমুজ্জামান
দেশের ৬৮টি কারাগারে অবস্থানরত কয়েদি ও হাজতিদের নৈতিক উন্নয়ন ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ১৩ হাজার কপি ধর্মীয় ও নৈতিকতাভিত্তিক বই এবং প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর হাতে এসব বই ও সামগ্রী (জায়নামাজসহ) তুলে দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
উদ্যোগের উদ্দেশ্য:



