সিনিয়র রিপোর্টার ফজলে করিম মোঃ নাজমুজ্জামান
কিশোরগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা বড়বাজার মোরগ মহলে দিনে-দুপুরে জাহিদুল ইসলাম লালন নামে এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই নৃশংস ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম লালন দুপুরে বড়বাজার মোরগ মহল এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় একদল ওত পেতে থাকা ছিনতাইকারী তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে লালনকে আঘাত করে এবং তার কাছে থাকা ৫৩ হাজার টাকারও বেশি নগদ অর্থ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত জাহিদুলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আহত জাহিদুলের বড় ভাই আল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, "দিনের আলোতে এমন হামলা মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই। আল্লাহ যেন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দেন।কিশোরগঞ্জে দিনে-দুপুরে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই




