সিনিয়র রিপোর্টার ফজলে করীম মোঃ নাজমুজ্জামান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জননেতা মুফতি আবুল বাশার রেজওয়ান দলীয় প্রতীক ‘হাতপাখা’ বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রতীক বুঝে নেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার বিশ্ববিদ্যালয় সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ শফিকুল ইসলাম এবং পাকুন্দিয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল কাদির বকুল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আফসারী, পাকুন্দিয়া উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সজিব হাসান, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া এবং মোহাম্মদ উসমান গণি। প্রতীক বরাদ্দের সময় কটিয়াদী ও পাকুন্দিয়া—উভয় থানার দলীয় দায়িত্বশীল নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর মুফতি আবুল বাশার রেজওয়ান সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।