কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয়তাবাদী ওলামা দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

কিশোরগঞ্জ করিমগঞ্জ প্রতিনিধি,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থান বিএনপি'র পার্টি অফিস করিমগঞ্জ পাটমহল।
বৈঠক নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ রুহুল আমিন। সভা সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব হাফেজ আসাদুল্লাহ গালিব। উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য
হাফেজ মাওলানা তানভীর আহমেদ সিদ্দিকী,
হাফেজ সাইদুর রহমান,
মোঃ আল-আমিন,
মঞ্জুরুল হক মামুন ভূঁইয়া,
মাওলানা খালেদ সাইফুল্লাহ,
সাংবাদিক মোঃ আজিজুল হক,
মাওলানা এমদাদুল হক,
মাওলানা আবু নাঈম ভূঁইয়া
এবং মাওলানা রোকন উদ্দিন।
সভায় বক্তারা বলেন, কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংহত করতে ওলামা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে দলের বার্তা পৌঁছে দিতে মাঠপর্যায়ে সমন্বিত প্রচারণা জোরদার করা হবে। পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নির্বাচন পরিচালনা কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয়তাবাদী আন্দোলন আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



